তাহিরপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জের তাহিরপুর থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৯। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাছিমপুর বাজার হতে লাউড়ের গড় বাজারগামী পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামে আব্দুল রশিদের ছেলে মোঃ এনাম মিয়া (২২),একেই জেলার সদর উপজেলা ধুলিয়াখাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী রিয়া আক্তার (২১)।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাছিমপুর বাজার থেকে কতিপয় ব্যক্তি একটি সিএনজি যোগে মাদকদ্রব্যসহ লাউড়ের গড় বাজারের দিকে যাচ্ছে। এসময় মাছিমপুর বাজার হতে লাউড়ের গড় বাজারগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনা কালে একটি সবুজ রংয়ের সিএনজি সিগন্যাল দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি সবুজ রংয়ের ট্রলি ব্যাগের ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ অতিঃ পুলিশ মিডিয়া অফিসার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।







