নবীগঞ্জে আমেরিকা প্রবাসীর বাড়ি থেকে ১টি গোখরো সাপসহ ৯টি বাচ্চা উদ্ধার

নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার শিবপাশা গ্রামের আমেরিকা প্রবাসী হীরা মিয়া গালস স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক জ্ঞান রন্জন দাশের এক বাড়ির ফ্রিজের নিচ থেকে ৯টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেছে। পরে এলাকাবাসী ০৭টি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং ওঝা ডেকে গোখড়ো সাপটিকে ধরা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ১টায় নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের শিবপাশা গ্রামের আমেরিকা প্রবাসী শিক্ষক জ্ঞান রন্জন দাশের বাড়ি থেকে একটি জাত গোখড়ো সাপ আটক করা হয়।
গতকাল রবিবার রাত ৮টার থেকে সোমবার ১২টা পর্যন্ত ভাড়াটিয়া জয়ন্ত চক্রবর্ত্তী ০৯টি সাপ উদ্ধার করেন।পরে এলাকাবাসী সাপের বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে।
ভাড়াটিয়া জয়ন্ত চক্রবর্ত্তী জানান, দুই দিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ৯টি গোখরো সাপের বাচ্চা এলাকাবাসী উদ্বারকরে বাড়ির লোকজন মেরে ফেলেন। পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও ১টি গোখড়ো সাপটি উদ্ধার করা হয়। ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত।
নবীগঞ্জের বাংলাবাজারের সাপুড়িয়া বস্তির সাপুরিয়া মোঃ সাহিদ মিয়া বলেন,আমরা আসার আগে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করে এালাকাবাসি মেরে ফেলেছেন। পরে অনেক চেষ্টা করে বাড়ির পাশ থেকে একটি বড় সাপ ধরা হয়। এছাড়া বড় সাপটি উদ্বারের পরও আরও ২টি বাচা উদ্ধার হাওয়ায় এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে । সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান।






