প্রবাসীদের ঐক্য, কল্যাণ ও দিরাইয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবাসীদের সামাজিক সংগঠন ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ’-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহের হুদাইবিয়া রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. নাসিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।
সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি হাবিব মিয়া, প্রধান পৃষ্ঠপোষক পরতাব খান, অর্থ সম্পাদক আজিজুল হক এবং সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মালেক মলিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটির সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সমিতি আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, কমিউনিটি নেতা প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, নজরুল ইসলাম তালুকদার লিটন, জালাল উদ্দিন মন্তর ও সালেহ আহমদ তালুকদার।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরদার, সহ-সভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল খান ও জিল্লুর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহেদ আহমদ। এ ছাড়া ইজাদ চৌধুরী, তারেক রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত দিরাই উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রবাসে কোনো দিরাইবাসী বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো, অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসীদের সহযোগিতা করা এবং নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সংগঠনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
তাঁরা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে দিরাই উপজেলার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ জন্য নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
নবনির্বাচিত কার্যকরী পরিষদ
সংগঠনের কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাসিরুল হক। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. হাবিব মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সৈয়দ মারুফ নূরী, আজিজুল হক, পরতাব খান, মো. জুয়েল রানা, রেজু আহমেদ, মো. মনিরুল হক, এমরান মিয়া, মুজাফিজুর রহমান, সালমান হোসেন, সুরভ আহমেদ, হারুন রশিদ, মো. মুক্তি মিয়া, আব্দুল মমিন, রাশেদুল হক, লোকমান মিয়া, মো. নূন মিয়া, আলী রাজা খান, মো. জিলু মিয়া, মো. জিলাল খান, রবিউল হাছান, এনামুল হক, ফরহাদ সরদার, কয়েছ চৌধুরী, মো. রাজু চৌধুরী, মুনজুর আলম সাগর, মো. ফখর উদ্দিন, হাবিবুর রহমান, ইমন সরদার, আলী রায়হান ইমন, মইনুল ইসলাম, ছাদিকুল ইসলাম, শাহিন আহমেদ, আবু খালেদ, ইকবাল হোসেন, মোজাহিদ মিয়া, ফজলু মিয়া, রাসেল মিয়া, নাহিদুল ইসলাম, মো. জামাল উদ্দিন, অলিদ আহমেদ, রফিকুল ইসলাম, সয়ফুল ইসলাম, নিজাম উদ্দিন, এমদাদুল ইসলাম, সাইফুল আলম, মোহেদ আহমেদ, আলামিন, মো. লোকমান, আব্দুল সামাদ, খালেদ (মনির), লিমন আহমেদ, মো. আবু মিয়া, শাহ রমজান মিয়া, জুবায়ের আহমেদ চৌধুরী, ইজাজ আহমদ, জুয়েল তালুকদার, মো. রাসিন চৌধুরী, নাহিদুল রহমান, মো. আবু ফয়েজ, আজাদ মোবারক, মেহেদী হাসান রাসেল, মাহমুদুল হাসান, আমির হোসাইন তালুকদার, মো. হুমায়ুন কবির, মো. সেজু মিয়া, আবুল কালাম, মো. জাবের মিয়া, মো. মিজান মিয়া, মো. লেবু সরদার, সোহেল মিয়া, মো. তারেক মিয়া, মঞ্জুরুল মিয়া ও এমরান মিয়াসহ অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরদারের মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা অলিদ আহমদ।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিরাই উপজেলার প্রবাসী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







