আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৩ পেসার
আইসিসি ওয়ানডে খেলোয়াড় রাংকিংয়ের সবশেষ হালনাগাদ তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বড় অবদান রাখেন তারা।
শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র্যাংকিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর।
শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম। মোস্তাফিজ ১৪ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৪১তম। সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি।
আইসিসি থেকে এবার বড় সুখবর পেলেন বাংলাদেশের ৩ পেসার
নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ
এদিকে, ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম এবং লিটন দাস ১৫টি ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র্যাংকিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে।







