বানিয়াচংয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের বানিয়াচংয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় বানিয়াচং উপজেলার কামালখানী হাসান মঞ্জিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে কবির মাখন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা আলহাদী,সহ সভাপতি মোশারফ হোসাইন, সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, ওয়ারিশ উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান, সহকারী পরিচালক, বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতসহ দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







