বিনামূল্যে কফ পরীক্ষার মাধ্যমে উন্নয়ন সমাজসেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় হইতে দুপুর ২ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড শ্যামপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গনে, মানবতার বাঁধনে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন সমাজসেবা পরিষদ-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী মিলন মেলা ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও কফ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে সংগঠনের ৫১তম সেবামূলক কার্যক্রম বিনামূল্যে ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় এবং ৫০ জনের কফ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ স ম আফজল আলী (রুস্তম), সাবেক শায়েস্তাগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনুল হাসান রতন, সভাপতি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ তৌকির আহমেদ জিয়া, সিনিয়র উপদেষ্টা, সমাপনী বক্তব্য প্রদানকারী আলাউদ্দিন আহমেদ রায়হান, মেডিকেল টিম সেবায় ছিলেন মোঃ রুবেল রানা তালুকদার (উপদেষ্টা), মোঃ জয়নাল আবেদীন (সহ-সাংগঠনিক সম্পাদক)
আরও উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা, লাকী আক্তার, সানজিদা আক্তার, সিমা (সিনিয়র সহ-সভাপতি), মারুফা আক্তার, রুমি আক্তার (ভলান্টিয়ার), মোঃ আব্দুল খালেক, মোঃ বিলাল মিয়া (উপদেষ্টা), মোঃ হাবিবুর রহমান (সাধারণ সম্পাদক), মোঃ মোশাহিদ মিয়া, মোঃ শামীম চৌধুরী, মোঃ মাহমুদ মিয়া, নাজমুল হোসেন ইকবাল, মোঃ শাহাদাত হোসেন, মোঃ সাগর মিয়াসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উন্নয়ন সমাজসেবা পরিষদ এ পর্যন্ত ৫১টি বিনামূল্যে ক্যাম্পিং পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে, বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী দায়িত্ব, পথশিশুদের জন্য খাবার ব্যবস্থা,
মুমূর্ষু রোগীদের চিকিৎসা ও নগদ সহায়তা, বিশ্বের সকল মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উন্নয়ন সমাজসেবা পরিষদ।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এইচ এম শাহিন আলম জানান, মানবতার সেবাই এই সংগঠনের মূল লক্ষ্য এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।






