বিশ্বনাথে ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর বাড়ীতে হামলা ও ভাংচুর
সিলেট জেলার অন্তর্গত বিশ্ব নাথ থানার আওতাধীন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুবের আহমদের গ্রামের বাড়ী শাম্ভু মার্ধনে হামলা ও ভাংচুরের খবর জানা গেছে।
জানা যায়, উক্ত ছাত্রলীগ নেতা জুবের আহমদ তিনি সিলেট মহানগরের ১৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বশীল থাকার কারণে বিগত ১৫/১২/২০২৪ ইংরেজী তারিখ রাত ৯.০০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আলম আহমদ ও ৮নং দশঘর ইউনিয়নের বিএনপি. মনোনীত বর্তমান চেয়ারম্যান এমাদ উদ্দিন খান সহ ১৫/২০ জন সন্ত্রাসী ক্যাডার বাহিনী ও বিশ্বনাথ উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১০/১৫ জন ক্যাডাররা মটর সাইকেলযোগে যৌথভাবে একত্রিত হয়ে হকিষ্টিক, জিআই পাইপ, লোহার রড, কেটে খেলার ষ্ট্যাম্প ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত ছাত্রলীগ নেতা জুবের আহমদের গ্রামের বাড়ীতে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। উক্ত হামলায় ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর পিতা ইছরাক আলী সাহেবও গুরুত্বর আহত হন। হামলাকারীরা ঘরের ভেতরের সকেশ, থাইগ্লাস, ওয়াল কেবিনেট ইত্যাদি মূল্যবান জিনিসপত্র ভাঙ্গাঁর খবর পাওয়া যায়। উক্ত হামলায় প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। হামলাকারীগণ দশঘর ইউনিয়নের বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর আহত পিতা ইছরাক আলীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছাত্রলীগ নেতা জুবের আহমদ এর বাড়ীতে হামলা হওয়ায় কারণে সিলেট জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানাইয়াছেন।






