বিশ্বনাথে ভোট কেন্দ্রে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হামলা, ভাংচুর
সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন অলংকারী ইউনিয়নের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিএনপি পন্থী এজেন্ট ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের দিন দুপুর অনুমান ১:৫০ ঘটিকার দিকে ঘটে।
খবর নিয়ে জানা যায়, উক্ত ভোটকেন্দ্রে সকাল ৮ ঘটিকা হইতে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান শুরু হয়। দুপুর আনুমানিক ১:৫০ ঘটিকার দিকে জামাত-শিবির ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা কেন্দ্রে উপস্থিত হয়ে বিএনপির এজেন্টদের সাথে খারাপ আচরণ শুরু করে এবং জাল ভোট দেয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে শান্তিপূর্ণ ভোট প্রদানের জন্য অনুরোধ করিলে তারা ক্ষিপ্ত হয়ে মারামারিতে লিপ্ত হন। এ ঘটনায় বিএনপি কর্মী শুয়াইব, মারুফ ও এমদাদুল শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হইলে তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটাইলে ভোটকেন্দ্র সহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়িলে দ্রুত সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে পুনরায় ভোট কার্যক্রম চালু করেন।
ঘটনার বিষয়ে অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফখরুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মুনতাসির আলীকে দেয়াল ঘড়ি মার্কায় তার সমর্থিত নেতাকর্মীরা জাল ভোট দেয়ার চেষ্টা করলে তারা প্রতিহত করেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। তিনি আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এদিকে ঘটনার বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা গিয়ে পুনরায় ভোট কার্যক্রম চালু করে আসেন। খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







