বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর বাড়ীতে হামলা ও ভাংচুর

সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানার আওতাধীন বিয়ানীবাজার সরকারী কলেজ শাখার ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানী এর গ্রামের বাড়ী আঙ্গুঁরা মোহাম্মদপুরে হামলা ও ভাংচুরের খবর জানা গেছে।
জানা যায়, উক্ত ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানী তিনি বিয়ানীবাজার কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বশীল পদে থাকার কারণে গতকাল ২০/০৭/২০২৫ ইংরেজী তারিখ রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৫নং কুড়ার বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক সুহেল আহমদ এর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী ক্যাডার বাহিনী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের ১৫/২০ জন ক্যাডাররা মোটর সাইকেল যোগে যৌথভাবে একত্রিত হয়ে হকিষ্টিক, জিআই পাইপ, লোহার রড, ধারালো রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে উক্ত ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর গ্রামের বাড়ীতে গিয়ে ঘরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানী এর বয়োবৃদ্ধ পিতা মোঃ ছুরত উদ্দিন সাহেবকে পিটিয়ে গুরুত্বর আহত করে। হামলাকারীরা ঘরের ভেতরের সকেশ, থাই গ্লাস, ওয়াল কেবিনেট, ফ্রিজ, ওয়াল টিভি ইত্যাদি মূল্যবান জিনিসপত্র ভেঙ্গেঁ চুরমার করে দেয়। ইহাতে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।
হামলা পরবর্তী সময়ে হামলাকারী সন্ত্রাসী ক্যাডার বাহিনী ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানী পিতা আহত মোঃ ছুরত উদ্দিনকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুত্বর আহত থাকার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত মোঃ ছুরত উদ্দিন সাহেব ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। তাছাড়া পূর্বেও হামলাকারীরা ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর বাড়ীতে হামলা করে তাহার মা মোছাঃ হেলন বেগমকেও আহত করেছিল। বর্তমানে ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্থ থাকায় এবং নিরাপত্তাহীনতার কারণে বাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এদিকে ছাত্রলীগ নেতা মোঃ গোলাম রাব্বানীর বাড়ীতে হামলা হওয়ার কারণে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাইয়াছেন।






