বড়লেখায় নিসচা ও উপজেলা প্রশাসনের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
মৌলভীবাজারের বড়লেখায় ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবু আলম মাহবুবের সভাপতিত্বে এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নিসচার সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহসাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা নিছক নিয়তি নয়; এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। এই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করতে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের সূচনা হয়।
বক্তারা আরও বলেন, নিসচার কার্যক্রম কারও বিরুদ্ধে নয়; এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সংগঠনটি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত করতে নিসচার নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে নিসচার সড়কে শৃঙ্খলা, যানজট নিরসন ও সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচার নেতৃবৃন্দকে সড়ক নিরাপত্তা কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, সহ-ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, জালাল আহমদ, রিন্টু মালাকার, ফরহাদ আহমদ, সাইফুর রহমান, এমরান আহমদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, মারুফ আহমদ, সানি আহমদ, ইমরান আহমদ সামি, মায়শাম ইকবাল, নাজিম উদ্দীন ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এদিকে, দুপুরে নিসচা বড়লেখা উপজেলা শাখার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।







