বৌলাই নদীতে হাউজবোট থেকে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদী দিয়ে যাদুকাটা নদীতে যাওয়ার পথে হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে পানিতে ডুবে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এর পূর্বে পর্যটন স্পষ্ট টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজলেক (নীলাদ্রি লেক) ঘুরে দেখার পর যাদুকাটা নদী,বারেকটিলা ও শিমুল বাগানে উদ্দেশ্য রওনা হয়।
নিখোঁজ রুকাইয়া নুর (১০) ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালিত করে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরের মরদেহ উদ্ধারে নদী থেকে উদ্ধার করা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ঘুরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করে চলন্ত অবস্থায় হাউসবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।
এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়েই বিকাল সাড়ে ৩টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় এলাকাবাসী মিলে নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান পরিচালিত হয়। তবে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।







