ছাতকে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
বিশ্ব শিক্ষক দিবস পালন ও সাংগঠনিক সফরের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দোলারবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে উপজেলার বসন্তপুর জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সহকারী শিক্ষক সমিতি দোলারবাজার ইউনিয়ন শাখার সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসান মো. রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সভাপতি মো.ইমাদ উদ্দিন মানিক।
প্রধান বক্তা ছিলেন উপজেলা কমিটির উপদেষ্টা রুহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ দত্ত ও সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান মানিক।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ও উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইদুল আলম ডালিম, সহ-সভাপতি দুলাল হালদার, পিংকু দাস, আখতার হোসেন ও বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কয়েছুর রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা শাখার অর্থ সম্পাদক মিছবাহ উদ্দিন, জাউয়া ইউনিয়ন কমিটির সভাপতি দিবাংশু দত্ত, সাধারণ সম্পাদক পরিতোষ পুরকায়স্থ ও সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির সভাপতি মইন উদ্দিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি বসু মালাকার, ভাতগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল গফফারসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







