ছাতক পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাঙ্খিত উন্নয়ণ দিতে চাই। এজন্য আমাদের সরকার আন্তরিক রয়েছে।
ইতিমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা ব্রীজ(পাগল হাসান চত্ত্বর) পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্ত্বর পর্যন্ত সড়ক ২ লেন সড়ক নির্মাণের কাজও শুরু হয়ে গেছে সওজ বিভাগের এ দুটি কাজে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে।
এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে আমরা একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলা-কে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই। এ জন্য আমরা সকল সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।
রবিবার সকালে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশের ৪১ লক্ষ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তা, প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ হতে পৌর প্রথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৮ লক্ষ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্য্য বর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেছেন।
এসব উন্নয়ণ কর্মকাণ্ডের উদ্বোধনও শুভ সুচনা (ভিত্তিপ্রস্তর স্থাপন) কালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন (পিপিএম), সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক সাইদুল হক মোল্লাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনে মোনাজাত পরিচলানা করেনশাহজালাল বায়তুস সামাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন আত তাওহিদ। কন্সাটাকশনের পক্ষে জুবেদ এন্টারপ্রাইসসহ বিভিন্ন কন্সাটাকশন।







