ছাত্রীদের যৌন হয়রানি: কলেজ শিক্ষক গ্রেফতার-অব্যাহতি
নবীগঞ্জ উপজেলার ছাত্রীদের প্রশিক্ষনের নামে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতারকৃত কলেজ শিক্ষক ও নবীগঞ্জ পোস্ট অফিসের ই-তথ্য সেবা কেন্দ্রের পরিচালক নির্মল কান্তি দেব পলাশকে গতকাল সোমবার বিকালে তার কর্মস্থল দুটি কলেজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পুলিশ গত রবিবার রাতে তাকে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
জানাযায়, গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার এনায়েত খান মহিলা কলেজের খন্ডকালিন শিক্ষক নারী খেকো নির্মল কান্তি দেব পলাশকে বহিষ্কার করা হয়েছে। তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তার স্থায়ী চাকুরী স্থল নবীগঞ্জ উপজেলার নয়মৌজা কলেজ থেকে এক জরুরি সভা করে গর্ভনিং বডির সদস্যরা কাকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। এ
নায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্মল কান্তি দেব পলাশ, প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) এনায়েত খান মহিলা কলেজের খন্ডকালীন প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন । কিছু দিন যাবত আপনি নীতি-নৈতিকতা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় আপনাকে অত্র প্রতিষ্ঠান হতে অদ্য ১৬ আগস্ট ২০২৬ সাল থেকে কলেজের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেওয়া হলো।
তিনি বিজ্ঞপ্তিতে বলেন, আপনি নির্মল কান্তি দেব পলাশ কে কলেজের নিয়োগ পত্রের ৬নং বিধির আলোকে, “কলেজ কর্তৃপক্ষের নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত যে কোন সিন্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে” এর ভিত্তিতে আপনাকে অত্র প্রতিষ্ঠান থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এদিকে নবীগঞ্জ নয়মৌজা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) উত্তম কুমার দাশ বিকাল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নয় মৌজা কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নয় মৌজা কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক নির্মল কান্তি দেব পলাশ-এর বিরুদ্ধে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জেরে থানায় ফৌজদারি মামলা এবং পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে অদ্য ১৭-০৮-২০২৬ খ্রি: রোজ সোমবার স্টাফ মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক নির্মল কান্তি দেব পলাশকে (পৌরনীতি ও সুশাসন পদ থেকে) সাময়িকভাবে বরখাস্ত ও কলেজের সকল দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন প্রয়োগকারী সংস্থা (পুলিশ/আদালত) কর্তৃক তদন্ত ও চূড়ান্ত আইনানুগ সিদ্ধান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল থাকবে।
নির্মল কান্তি দেব পলাশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইসকন সদস্য (যাচাই করা হচ্ছে) । সে আবার স্থানীয় একটি মহিলা কলেজে শিক্ষকতাও করে। কম্পিউটার ট্রেনিংয়ের আড়ালে মুসলিম মেয়েদেরকে ব্লাকমেইল করে তাদের ই-তথ্য সেবা কেন্দ্রের ছাত্রীদের এনে শ্লীলতাহানি করতো। এই বিষয়ে একটি অডিও স্থানীয় একজন সিনিয়র সাংবাদিকের ফেসবুক আইডিতে ভাইরাল করা হয়।
পরে স্থানীয় জনতা তাকে ধরে থানায় দিয়েছেন। পরে পুলিশ নারী শিশু নির্যাতনের আইনের মামলায় তাকে পুলিশ গ্রেফতার করেন। তার বি’রুদ্ধে নবীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে।
এবিষয়ে এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও নবীগঞ্জ নয়মৌজা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ মোবাইলে বলেন, পলাশকে ছাত্রীদের সাথে নারী কেলেংকারী জড়িত থাকায় অব্যাহতি দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান , কলেজ শিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীদের শ্লীলতাহানির বিষয় ও ইসকন সদস্য কিনা তদন্ত করা হচ্ছে।








