চুনারুঘাট সরকারি কলেজে ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতে এ আয়োজন করেন কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়াপ্রেমী কামরুল হোসেন। প্রীতি ম্যাচে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। খেলাটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলার পুরো সময় জুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজক কামরুল হোসেন জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়।







