দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজমিরীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজমিরীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও উপজেলা বিএনপি।
বুধবার বিকেলে আজমিরীগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নেকদার আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদ আলী, বিএনপি নেতা সাহিদুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম আহমেদ প্রমূখ।
বক্তারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।







