দিরাই প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি এফ এইচ নুমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. বি. জে. বদরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনালী কণ্ঠের দিরাই প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি মওদুদ আহমেদ, দৈনিক প্রভাত বেলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, দৈনিক যায়যায় কালের প্রতিনিধি ওয়াসিম কবির, নাছির উদ্দীন, হায়দার তালুকদার, ফয়জুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রুকন উদ্দিন মাসুদ, মো. ছালিক মিয়া, মিজান মিয়া সহ অন্যান্য সাংবাদিক ও সংশ্লিষ্টরা।
সভায় দিরাইয়ের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হচ্ছে সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরে সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করার পর সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।







