উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
এলইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রম প্রশংসনীয়
লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সভা ও ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী-১ এ অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ক্লাবটি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে যা খুবই প্রশংসনীয়। তিনি এ ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
মানবিক ও আর্থিক সহায়তার অংশ হিসেবে অনুষ্ঠানে একজন নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে লিডি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব উপদেষ্টা মিসেস রুম্পা শারমিন এবং ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







