হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত জীবনের মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে বানিয়াচং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সম্পাদক মুখলিছুর রহমান,সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ডা. সাখাওয়াত হাসান জীবন সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচনে আমি জনগণের আস্থা ও সমর্থন অর্জন করে আমাদের এলাকার উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে মনোযোগী থাকব।”
বানিয়াচং এবং আজমিরীগঞ্জের সাধারণ জনগণ প্রার্থী মনোনয়ন প্রাপ্তির খবর নিয়ে উদ্দীপনা প্রকাশ করেছেন। উপজেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তারা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করছেন।







