ঈদের শুভেচ্ছা আর-রাহমান এডুকেশন ট্রাস্টের পরিচালক নুরুর রহমানের
দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সকল নাগরিক সমাজকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ও ইসলামিক স্কলার্স,বহু গ্রন্থ প্রনেতা মাওলানা ইমাম এম নুরুর রহমান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বছর ঘুরে মুসলিম উম্মাহের আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত।ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদের অর্থটাই হচ্ছে ফিরে আসা।এমন এই দিনকে ঈদ বলা হয়,একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে।তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তার বান্দাকে নিয়মিত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।







