যাদুকাটা নদীতে ভেঁসে উঠল মৃতদেহ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত দেহ ভেঁষে উঠেছে।
বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন যাদুকাটা নদীতে মৃত দেহ ভেঁষে উঠে।
তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা মৃত আলী আকবর এর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের বসবাস করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি নিজের গৃহপালিত পশু তারা মিয়া চেয়ারম্যানের কয়েকটি কয়েকটি গরু নিয়ে প্রতিদিন মাঠে ঘাস খাওয়াতো আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো। গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। এরপ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করলেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকাল ৯ টার দিকে যাদুকাটা নদীতে মৃত দেহ ভেঁষে উঠে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আর জানা গেছে, এর পূর্বেও একেই ভাবে এক ব্যক্তি নিখোঁজ হয় পরে এই যাদুকাটা নদীতে তার লাশ ভেঁষে উঠে। ধারনা করা হচ্ছে কোনো কারনে থাকে হত্যা করে কেউ যাদুকাটা নদীতে ফেলে দিয়েছে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে আমি আছি। লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।







