জগন্নাথপুরে খুরশেদ মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাইমারি ইস্কুল সভাপতি খুরশেদ মিয়ার বাড়িতে অতর্কিত হামলা, লুটপাট ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৯ মার্চ ২০২৪) সকাল ৯টায় খুরশেদ মিয়ার গ্রামের বাড়ি আমরাতৈল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার আমরাতৈল গ্রামে খুরশেদ মিয়ার জায়গা জোরপূর্বক দখল করে আসছে সিরাজুল, জামাল, শাকিলের অনুসারীরা। হামলাকারীরা ভিবিন্ন মামলার সাথে জড়িত। পূর্ব শত্রুতার জেরে খুরশেদ মিয়া পরিবারের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা, ভাংচুর করেছে সিরাজুল, জামাল, শাকিলের দলের সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে প্রতিহিংসার কারণে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর ও বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীরা দলবল নিয়ে খুরশেদ মিয়ার পরিবারের লোকজনের উপর একের পর এক হামলা করছে। তখন পরিবারের লোকজন হামলাকারীদের ভয়ে বাড়ির ছেড়ে অন্য এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় হামলাকারীরা পরিবারের কাউকে না পেয়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়। তখন তারা বলে যে, খুরশেদ মিয়ার পরিবারে কাউকে পেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে। এসময় হামলার শব্দ শুনে আশপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত চলে যায়। এঘটনায় খুরশেদ মিয়ার আতংকের মধ্যে জীবনযাপন করছে।
এঘটনায় খুরশেদ মিয়া বলেন, আমার জায়গা জমি নিয়ে সিরাজুল, জামাল, শাকিলদের সাথে বিরোধ চলে আসছিল। হটাৎ করে তারা আমার নিরীহ পরিবারের দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার ঘরের ভিবিন্ন ধরণের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। আমি এসব ঘটনায় প্রশাসনের প্রতি সন্ত্রাসীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরাতৈল গ্রামে খুরশেদ মিয়ার হামলা, লুটপাট ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।








