ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে মুখে যে স্বস্তির হাসি
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিশেষ মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণের ২য় দফায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে উপকার ভোগীদের হাতে তুলে দেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী।
এসময় প্যানেন চেয়ারম্যান শফিকুল হক, মোফাজ্জল হোসেন আকসান,আলী আবদাল খোকন,ইউনিয়ন পরিষদ সচিব গুলেনুর আহমদ সহ উপকারভোগীগন।
আশিক নুর, আহমদ আলী জানান, মানবিক সহায়তার চাল ও নগদ অর্থ পেয়ে অনেক উপকার হয়েছে। কষ্টের মধ্যে একটু আলোর দেখা পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ তিনি আমাদের হাওর পাড়ের কৃষকগনের পাশে থাকার কথা দিয়েছিলেন তার কথার বাস্তবায়ন ও করেছেন।
তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকার সময়োপযোগী পদক্ষেপ কৃষি প্রণোদনা দেয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকগনের চোখে মুখে যে স্বস্তির হাসি ফুটেছে। এই সহায়তা তাদের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করে তুলতে সহায়ক হবে। আগামী দিন গুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ এলাকার উন্নয়ন ও জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করতে সব সময় পাশে থাকবেন।







