লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক সমন্বয় সভা
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল মুকতাদির, সকল চিকিৎসক বৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবার মান বৃদ্ধি,সার্বক্ষনিক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা,হাসপাতাল চত্বরে বাগান তৈরী সহ প্রতিটি সেবা দান ইউনিটে কাঙ্খিত তথা জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং সকল সেবাদান কর্মীদের আরও আন্তরিক ও রোগী বান্ধব হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
সকলের প্রতিদিন সময়মত আগমন ও প্রস্তান নিশ্চিত করতে বলা হয়। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় এএনসি, পিএনসি ও প্রসবসেবা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। DHIS2তে সকল প্রকার তথ্য সময়মত প্রদান করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।হাসপাতালের বিভিন্ন সেবাদান কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে ও প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়।







