লাখাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালী ও প্রদর্শনী
লাখাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর বেলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর আয়োজিত বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হ্যালিপ্যাড মাঠে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর এর উপসহকারী প্রকৌশলী রবিউল আলম, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, উপজেলা পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা কান্তি ভূষন সেনগুপ্ত, ফজলে রাব্বি ফয়সাল, এনজিও সংস্থা আইডিই এর প্রতিনিধি সহ কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।








