লাখাইয়ে পিকআপ ভ্যান ও টমটম খাদে পড়ে আহত ২
লাখাইয়ে সড়ক দূর্ঘনায় পিক-আপ ভ্যান ও টমটম গাড়ী খাদে পড়ে ২ চালক আহত। শনিবার সকাল ৯ টায় ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের শালদিঘা নামক স্হানে মুরগির খামারের নিকট ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যান ও টমটম গাড়ী খাদে পড়ে যায় এতে পিক-আপের চালক বি-বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলার জেডাগাও গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে রাজিব মিয়া ও লাখাই উপজেলার করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের টমটম চালক শিমুল আহত হয়। পিক-আপে ভ্যানের গাড়ী নং ঢাকা মেট্রো ন -২১- ৩৬৮৮।
এ দিকে দূর্ঘনায় আহত শিমুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশের উপপরিদর্শক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনায় কবলিত গাড়ীগুলো উদ্ধারে কাজ করেছে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশকে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







