লাখাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ৪
লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজপতি রবি দাস, কামরুল ইসলাম, আবুল কালাম ও রহিম বাদশা।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় পুলিশের এসআই ময়নাল হোসেন খান ও এ এস আই আব্দুল সালাম এবং স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রর পুলিশের এসআই বিদ্যুৎ দে, এ এস আই আবদুল হাকিম বুধবার ১১ মার্চ দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাটিহারা গ্রামের সুখলাল রবিদাসের ছেলে আসামী রাজপতি রবি দাস প্রকাশ কেছলু রবি দাস কে বিচারিক আদালত মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী এবং তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কামরুল ইসলাম কে মাদক মামলায় বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী।
তিনি আরও বলেন গ্রেফতার কৃত আসামীদের কে বৃহস্পতিবার (১২ ই মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








