মাধবপুরে বণিকবাড়ীর উদ্যোগে দুর্গোৎসব উদযাপন
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের কানাই ভিলায় বণিকবাড়ীর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পূজার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রবিন বণিক। রবিন বনিক মাধবপুর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী স্বর্গীয় কানাই বনিকের ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর মো. দুলাল খাঁ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, স্বর্ণ ব্যবসায়ী অঞ্জন বনিক, লিটন বনিক রাজন বনিক, ব্যবসায়ী বেনু রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রবিন বণিক বলেন, দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনই তাঁদের প্রত্যাশা। তিনি উৎসবের সফলতা কামনা করে আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। সবাইকে সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি।”
১৪৩৩ বঙ্গাব্দের শারদীয় দুর্গোৎসব ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।








