মাধবপুরে খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।”
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ। তিনি বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। তবে সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহন মিয়া, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান, স্থানীয় বিএনপির নেতা আব্দুল আলীম মীর বাদল, অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সাবেক সদস্য ফরিদুর রহমান, শিক্ষক ইমরুল হাসান শিবলী।”
বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, সমাজ ও পরিবারে এর নেতিবাচক প্রভাব এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ দেন। তারা বলেন, পরিবার–প্রতিষ্ঠান–সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত প্রজন্ম গড়া সম্ভব।”
সমাবেশে সাংবাদিক হামিদুর রহমান সঞ্চালকের ভূমিকা পালন করেন।
শেষে শতাধিক শিক্ষার্থী মাদকবিরোধী শপথ পাঠ করে ভবিষ্যতে মাদক থেকে নিজেকে দূরে রাখার অঙ্গীকার করে।”








