মোগলাবাজারে চিহ্নিত চাঁদাবাজ জামিল আহমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
সিলেটে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা এলাকার চিহ্নিত চাঁদাবাজ জামিল আহমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেলে চিহ্নিত চাঁদাবাজ শীঘ্রাই শাস্তির দাবিতে রেঙ্গা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, মোগরাবাজার থানার হরিনাথপুর গ্রামের মশাহিদ আলী ছেলে জামিল আহমদ বিভিন্ন পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ডে চাঁদাবাজি করছে। নিরীহ মানুষের জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত। সে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে একের এক চাঁদাবাজি করে আসছে। গত ০২ জুন ২০২৪ তারিখ রাত ৮টায় রেঙ্গা হাজিগঞ্জ বাজারে গিয়ে জামিল সহ ২ জন আসামী মোটরসাইকেল যোগে গিয়ে চাকু গলা ধরে হত্যার ভয় দেখিয়ে তানহা ভেরাইটিজ স্টোরে স্বত্বাধিকারী তুহিন আহমদের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে কিল ঘুষি মেরে তাকে গুরুতর আহত করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে চাঁদাবাজরা তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। চাঁদা না দিলে তারা মামলায় জড়ানোর ভয় দেখায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। বক্তারা আইনের আওতায় এনে জামিল আহমদকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় বক্তারা এলাকায় একের পর এক চাঁদাবাজ জামিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
এ ছাড়া জামিল আহমদ এর বিরুদ্ধে দোকানপাটে ভাঙচুর, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগও তোলেন বক্তারা। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এলাকার শান্তিপ্রিয় মানুষ প্রতিনিয়ত জামিলে ভয়ে আতঙ্কে থাকে। আমরা চাই, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
এঘটনায় তুহিন আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৮০/২০২৪, তারিখ: ০৪/০৬/২০২৪ ইং।
মামলার আসামীরা হলেন-মোগরাবাজার থানার হরিনাথপুর গ্রামের মশাহিদ আলী ছেলে জামিল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিজপাট চুনাহাটি গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে জোবায়ের আহমদ।







