নিসচা সিলেট জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি মিশু, সম্পাদক হায়াত
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) নিসচা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ২০২৬-২৮ সালের এই কমিটি অনুমোদন করেন।
নিসচা কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সভাপতি ও মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি-আহমদ জাকারিয়া, আব্দুর রহমান, মোঃ আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক-মোঃ সাহেদুর রহমান সাহেদ, আবু জাবের, রাজিব ঘোষ, অর্থ সম্পাদক-সুহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক-ফাহিম আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক-মো: ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদক-ইবনে জাহান তানভীর, প্রচার সম্পাদক-শাহিন আহমদ, প্রকাশনা সম্পাদক-আজমল আলী, আইন বিষয়ক সম্পাদক-ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক-মোঃ মাজিদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মোস্তফা হোসেন সম্রাট, মহিলা বিষয়ক সম্পাদক-নাছরিন সুলতানা, যুব বিষয়ক সম্পাদক-মোঃ জাহেদুর আলম রাফি, কার্যকরী সদস্য-ইলিয়াছ আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, মো: শরীফ আহমদ, মিয়া মো: রুস্তুম, মোঃ আবু বশর সাকু আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, আব্দুল্লাহ এ মাসুম, শেখ জাবেদ আহমদ এমরান, এমদাদুল হক লিপন, সেলিম আহমদ, মো: আফজাল হোসেন খান, মো: হাফিজুর রহমান, ফয়েজ আহমদ, শরিফ গাজী, নিজাম উদ্দিন, মো: আমিনুল ইসলাম, আমিনুর রহমান সাকের, সৈয়দ ফরহাদুর রব, খায়রুল ইসলাম, রেজাউল করিম সোহেল।
কমিটি উপদেষ্টা হিসেবে রয়েছেন-সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম, ডা: মো: মঞ্জুর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাংবাদিক শফিকুর রহমান।







