নবীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন
কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নবীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। পজিব প কমকর্তা শাকিল আহমেদ এর পরিচালনা উপজেলা নিবাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ারুল।
উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও সহধর্মীণি সিমি কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুর রহমান, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইনর্চাজ মোনায়েম মিয়া, কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুকিদুর রহমান চৌধুরী সেলিম।
বক্তারা বলেন, জলবায়ু মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। কৃষকদের সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক ও লাভজনক কৃষিতে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন। তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান অতিথিরা।
এবারের মেলায় মোট ১৪টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে আধুনিক সেচ ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি, ভাসমান সবজি চাষ, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, ছাদবাগান, জৈব সার উৎপাদন এবং উচ্চ মূল্যের বিভিন্ন ফল ও ফসলের প্রদর্শনী করা হয়। মেলা দেখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত কৃষক-কৃষাণী ও দর্শনার্থী ভিড় জমান।








