অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-মাহফুজা হান্নান
জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, সরকার যা কিছু দেয় সবকটি উপজলায় আমরা সমভাবে দিতে চাই। এরপরও আমরা সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এসেছেন সবাই কিন্তু মানুষ গড়ার কারিগর। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে শিক্ষার্থীদেরকে এমন ভাবে শিক্ষিত করে তুলবেন, যাতে জাতীর মেরুদন্ডটা ঠিক থাকে। শিক্ষার্থীরা যদি ভাল ফলাফল করে গোটা উপজেলায় তা ছড়িয়ে পড়ে। কাজেই সবাই বাচ্চাদের প্রতি আন্তরিক হবেন এবং লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতা শিখাবেন। অনৈতিক শিক্ষা কখনও একটা ভাল জাতি উপহার দিতে পারেনা। নৈতিক শিক্ষা ছাড়া আমরা যতই শিক্ষা দেই,সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে যায়। তাদের অনৈতিকতার কারনে একটা পরিবার, জাতী ধ্বংসের পথে চলে যায়।
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের মধ্যে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল আহমদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম, গিয়াস উদ্দিন সাদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে খেলার সামগ্রী বিতরণ করেন অতিথিগণ।
এর আগে অতিথিগন পৌর শহরের হযরত ওমর ফারুক রা: একাডেমী পরিদর্শন করেন তাদেকে ফুল দিয়ে বরণ করেন কর্তৃপক্ষ।







