অর্ধশতাধীক নারী-পুরুষের এনসিপিতে যোগদান
কানাইঘাটে এনসিপির ঈদ পুণর্মিলনী ও গণযোগদান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৫ জুন) শুক্রবার বিকাল ৪টায় কানাইঘাট বাজারস্থ দি রয়েল রেস্টুরেন্টে কানাইঘাট উপজেলা এনসিপির আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব দিলপ কুমার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক এনসিপি মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হা: বুরহানুদ্দীন ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি সিলেট জেলার সদস্য সৈয়দ মোঃ শরীফ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা এনসিপিসর সদস্য আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, প্রবাসী জুলাই যুদ্ধা আরিফ হাসান আম্বিয়া, ছাত্রশক্তি সিলেট জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহরিয়ার আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র নেতা জাহেদ হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন এনসিপি কানাইঘাট উপজেলার সাংবাদিক সম্পাদক ইসহাক আহমদ,মোঃ শাহজাহান ও হামিদুর রহমান,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের এনসিপির সদস্য সচিব বাবুল আহমদ প্রমুখ।অনুষ্ঠানে এনপিপির দলীয় কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ এনসিপিতে যোগদান করেন।
এছাড়াও দলের পক্ষ থেকে হামদ-নাত প্রতিযোগিতা ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।পরে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন। অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে সিলেট জেলা এনসিপির আহবায়ক মোঃ জুনেদ আহমদ,সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম এনসিপিতে নব-যোগদানকৃতদের সহ উপজেলা নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেন।







