প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে তাইজুলের ২৫০ উইকেট
মঞ্চ আগের দিন প্রস্তুত করেই রেখেছিলেন তাইজুল ইসলাম। আজ চড়লেন সেখানে। ম্যাকব্রাইনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে লাল বলের ২৫০তম উইকেট ধরলেন তাইজুল। ম্যাচ ও সিরিজ জিততে বাংলাদেশের দরকার আর ৩ উইকেট।
৭২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২০৯ রান, আরও দরকার ৩০০ রান।
বাংলাদেশের দরকার ৪ উইকেট, আয়ারল্যান্ডের ৩২o রান
৬ উইকেটে ১৭৬ রানে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। আজ এখনও উইকেটের দেখা পাননি টাইগার বোলাররা। জিততে বাংলাদেশের দরকার ৪ উইকেট, আয়ারল্যান্ডের ৩২০ রান। মিরপুর টেস্ট ও সিরিজ ড্র করতে আজ সারাদিন ব্যাট করতে হবে আইরিশদের।
৬৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৮৯। কার্টিস ক্যাম্ফার অপরাজিত ৩৭ রানে, ২১ রানে আরেক প্রান্তে অ্যান্ডি ম্যাকব্রাইন।








