শায়েস্তাগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ওসি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার আটটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম এবং পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি. কে. গউছের নির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। তাঁরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন করা
পূজামণ্ডপগুলো হলো—শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী মদনমোহন মন্দির, অন্তরঙ্গ মন্দির, গীতাঞ্জলি সংসদ, নবজাগরণ সংসদ, মাতৃসা যুব সংঘ, শ্রী শ্রী হরিবাসর যুব সংঘ ও নিরঞ্জন পাল মন্দির।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এম. এফ. আহমদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আলী ও জুনায়েদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম, সহদপ্তর সম্পাদক বাবুল মিয়া এবং নির্বাহী সদস্য কাইয়ুম মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সদস্যসচিব ফাহিন হোসেন, যুগ্ম আহ্বায়ক আল আমিন সোহাগ, সবুজ মিয়া, জুনায়েদ মিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ১ম যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইনজামামুল হক নাঈম, সুবেল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।







