সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
সিলেট জেলা স্টেডিয়াম থেকে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান র্যাব-৯ এর সিইও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, প্রধানমন্তী জনসভাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান আরও জোরদার করে আরও ৫ জনসহ মোট ১০ জনকে আইনের আটক করে র্যাব।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), মো. আজিজুর রহমান (২৪), আবু বকর (২৪), মোঃ জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), ও মো. নাজমুল ইসলাম (২৬)।







