সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন – মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল। তার আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণ করেই আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতি গড়ে তুলতে হবে।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি ফয়সল উদ্দিন, যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মসরুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি সেবুল আহমদ বাটুল, আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, যুগ্ম সম্পাদক কাজী আদিল, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মামুন আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, বিএনপি নেতা জমিল উদ্দিন, দুদু মিয়া, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদল নেতা ইব্রাহিম আহমদ, হোসেন আহমদ, জেবলু আহমদ, পৌর যুবদল নেতা সুফিয়ান আহমদ, সোহাগ আহমদ, ফাহিম আহমদ, রাসেল আহমদ, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক ফাহিম শাকিল অপু, লক্ষিপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত আহমদ বুলন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন লিটন, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুশফিক মুন্না, নাসির উদ্দীন স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েত আহমদ, পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক তায়েফ আহমদ সহ প্রমুখ।







