সুনামগঞ্জে বিএনপি নেতাকে যুবদল নেতার মারধর, বিচার দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা মছলম আলীকে মারধরের করায় বিচারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে প্রায় ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে বিচার দাবী করে।
এর পূর্বে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভোক্তভোগী বিএনপি নেতা।
মানববন্ধনে বক্তাগন বলেন,বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে যুবদল নেতা কয়েছ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে মুক্তিখলা গ্রামের আরিফ রাব্বানী হিমেল একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে বিএনপি নেতা মছলম আলীকে মারধর করে গুরুত্ব আহত করে। পরে মছলম আলী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
বক্তাগন বলেন, তারা নিজের প্রভাবশালী হওয়ার তাদের বিরুদ্ধে কেউই কোনো কথা বলছে না। আইন সবার জন্য সমান তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তাগন।
মানববন্ধন এ মারধরের শিকার মছলম আলীসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন।
অভিযোগ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।








