তাহিরপুরে ইয়াবা, অর্ধলক্ষ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুরে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালত পাঠানো হয়ে।
গ্রেফতারকৃত নেকবর আলী উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা শ্রীপুর কুড়েরপাড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৮ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ নেকবর আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছোন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে।








