তাহিরপুরে কৃষি প্রযুক্তি মেলার বর্ণাঢ্য র্যালী
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এর সঞ্চালনায় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ মো. ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ,সমবায় কর্মকর্তা আশীষ চক্রবর্তী সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন,মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষির প্রতি উৎসাহিত করতে মেলায় নানা ধরনের তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
তিনি আরও জানান,হাওরাঞ্চলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দিয়ে কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের সময় ও খরচ কমানো সম্ভব হবে। এছাড়াও এই মেলার মাধ্যমে কৃষির উন্নয়নে কৃষকদের মধ্যে সরকারি বিভিন্ন উদ্যোগ ও সেবার বিষয়ে অবহিত করা হয়।







