টাঙ্গুয়ার হাওরে ৮ ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ারে অভিযান চালিয়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
হাওরের প্রতিবেশ গত সংকটাপন্ন ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় অবৈধ ভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে জরিমা করা হয়।
বৃহস্পতিবার(১৩ আগষ্ট)বিকেলে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় আটটি মামলায় ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোকে জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতায় মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক জানান, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী ও নৌযান মালিক ও শ্রমিক এবং সচেতন মহল বলছেন হাওরের প্রতিবেশ গত সংকটাপন্ন ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় চিহ্নিত করে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি আনসার সদস্যদের নিয়োজিত করা হলে নৌযান চালকগন তা সহজে বুঝতে পারবে এবং কেউই অবৈধভাবে টাংগুয়ার হাওরেপ্রবেশ করবে না।







