তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে প্রচারপত্র বিতরণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে বৃহত্তর খাসদবীর জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে স্বাগত মিছিল ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খাসদবীর পয়েন্ট থেকে তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে শুরু হওয়া প্রচার মিছিল চৌকিদেখিতে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের পুণ্যভূমি সিলেটে আসছেন এদিন সিলেট শহরকে জনসমুদ্রে পরিনত করতে হবে। তারেক রহমানের আগমনী বার্তা সবার কছে পৌঁছে দিতে দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বক্তারা বলেন, ২২ জানুয়ারির জনসভা ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। তারেক রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে তার প্রতিফলন ঘটবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে।
প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ আমিন আহমদ, মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, বিএনপি নেতা লোকমান আহমদ লিটন, খোরশেদ আলম ফকির, জেলা যুবদলের সহ সভাপতি হেলাল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, বিএনপি নেতা সৈয়দ মিনার আলী, ইফতি আহমদ সুমিম, মোশাহিদ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহেল আহমদ নয়ন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সায়েদ আহমদ দিপক, হাসান আহমদ রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রহমত আলী টিটু প্রমুখ।







