উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠিন হুঁশিয়ারি সিলেট মহানগর যুব জমিয়তের
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি (সদরে জমিয়ত) ও দেশের শীর্ষ আলেম শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক দা.বা.-কে নিয়ে অনলাইনে কুচক্রী মহলের ব্যঙ্গাত্মক অপপ্রচার, অবমাননাকর লেখালেখি ও বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর যুব জমিয়ত। শনিবার (২৭ জুন) শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অপপ্রচারে লিপ্ত চিহ্নিত সাহাবা বিদ্বেষী বাতিল ও বাতিলপন্থীদের সহযোগীদের অবিলম্বে এই হীন কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, আল্লামা উবায়দুল্লাহ ফারুক এদেশের লাখো কোটি তৌহিদী জনতার আস্থার প্রতীক এবং একজন সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেম। তাঁর মতো একজন নিষ্কলঙ্ক ও মর্যাদাশীল ব্যক্তিত্বকে নিয়ে অনলাইনে যারা ব্যঙ্গ-বিদ্রূপ ও কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মূলত সমাজ ও ধর্মের শত্রু। একটি চিহ্নিত সাহাবা বিদ্বেষী কুচক্রী মহল ও বাতিলপন্থীদের দোসরেরা সুপরিকল্পিতভাবে উম্মাহর এই রাহবারের সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।
নেতৃদ্বয় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, হযরতের অবমাননা এদেশের উলামায়ে কেরাম ও যুব সমাজ কোনোভাবেই বরদাশত করবে না। সাইবার জগতের আড়ালে লুকিয়ে থেকে যারা এই নোংরামি করছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যুব জমিয়ত তৌহিদী জনতাকে সাথে নিয়ে এই কুচক্রী মহলের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এসব উস্কানিমূলক ও মানহানিকর লেখালেখি বন্ধ করার এবং অপরাধীদের শাস্তির জোর দাবি জানান।
বিবৃতিতে অন্যান্যের মধ্যে আরও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান ও মাওলানা এনামুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলী; প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমেদ; অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ; সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দীন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা রুহুল আমিন মারজান, মাওলানা ভজলুল করিম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা লায়েক আহমদ, মাওলানা ফখরুল ইসলাম ইমরান প্রমুখ।







