বিশ্বনাথে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৫ আগষ্ট) দুপুরে পৌর এলাকার পুরান বাজারস্থ সওজের ডাকবাংলার সামন থেকে গণ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়ে এক পথসভায় রুপ নেয়।
উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর,কেন্দীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান বলেন,আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর।জন্মলগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জমিনে আল্লাহর হুকমত প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।এ দেশে আর কোন লুন্ঠনকারী, জুলুমবাজ,সরকার আসতে দেওয়া হবেনা।নিজেদের জীবনকে বাজী রেখে ছাত্র-যুবকরা এই দেশকে জালিমমুক্ত করেছে। আগামীতে জামায়াতে ইসলামী এই ছাত্র-যুবকদের নিয়েই আল্লাহর হুকমত এ দেশে প্রতিষ্ঠা করতে চায়।যারা সৎ তাদের মাধ্যমে এই দেশ চলবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী।








