শাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ, সম্পাদক মাহমুদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসা ও করপোরেট বিষয়ক সংগঠন ‘সাস্ট বিজনেস ক্লাব’র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের মাহমুদ ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় সংগঠনটি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন, নির্বাহী সহ-সভাপতি তাহমিদ আজিজ চৌধুরী, সহ-সভাপতি (প্রশাসন) জাবেদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাহমা বিনতে নাজিম, অর্থবিষয়ক সহ-সভাপতি রামিম আহমেদ, অভ্যন্তরীণ কার্যক্রমবিষয়ক সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ মাহি্ম, বহিঃসংযোগ বিষয়ক সহ-সভাপতি সৈকত রায় ও সহ-সভাপতি (লজিস্টিকস) পায়েল আহমেদ।
এছাড়া, প্রচার ও ব্র্যান্ডিংবিষয়ক সহ-সভাপতি সৈকত সাহা, ব্যবসায় উন্নয়ন ও ট্রেনিংবিষয়ক সহ-সভাপতি মুনিরাহ বিনতে মিজান, ব্যবসায় যোগাযোগবিষয়ক সহ-সভাপতি আলভী আলম, করপোরেটবিষয়ক সহ-সভাপতি জান্নাতুল মহুয়া শিমু, দক্ষতা ও গবেষণাবিষয়ক সহ-সভাপতি অমিত দাস এবং বহিঃসংযোগবিষয়ক সহ-সভাপতি কেয়া দাসগুপ্ত।
নবনিযুক্ত সভাপতি আবদুল্লাহ সিকদার বলেন, “আমাদের অগ্রজদের স্বপ্নকে এগিয়ে নেওয়াই এখন আমাদের লক্ষ্য। দ্বিতীয় কমিটি ক্লাবের ভাবমূর্তি জাতীয় পর্যায়ে বিজনেস ও করপোরেট কমিউনিটিতে আরও সুদৃঢ় করতে কাজ করবে।








