জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাটের ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জনসাধারণ সিলেট জকিগঞ্জ উপজেলার আটগ্রাম খেয়াঘাটের ইজারাদারের বিরুদ্ধে অসদাচরণ ও যুবসমাজের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন।
শুক্রবার বিকেল ৫টায় কাড়াবাল্লা সুরমা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের অতিরিক্ত টোল আদায় ও অসাধারণে হয়রানির শিকার হচ্ছেন খেয়া পারাপারের সাধারণ যাত্রীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসবের স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করলে ইজারাদার ক্ষিপ্ত হয়ে উঠে মিথ্যা হয়রানিমূলক মামালা দায়ের করেন। এতে এলাকার যুবসমাজের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে এসব অন্যায় কর্মকাণ্ড বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমস্যার সমাধান।শতবর্ষের প্রথা অনুযায়ী কৃষকদের ভাড়া ধানের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য ভাড়ামুক্ত যাতায়াত। বর্তমান ইজারা বাতিল করে পুনরায় খেয়াঘাটের ইজারা প্রদান।খেয়াঘাটের নাম পরিবর্তন করে কাড়াবাল্লা খেয়াঘাট রাখা। যাত্রী ভাড়া দৈনিক ৪ টাকা, মাসিক ৬০ টাকা ও বাৎসরিক ৭০০ টাকা নির্ধারণ করার দাবী তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন কাড়াবাল্লা সুরমা বাজার কমিটির সাধারণ সম্পাদক এমাদুল হক জুয়েল চৌধুরী, ইউপি সদস্য নুরুল ইসলাম,উপজেলা যুবদল নেতা জহরুল হক চৌধরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মীম সালমান,হাফিজ কামিল হোসাইন,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা মো: সাহিদুল হক চৌধুরী রাহেল, আরো বক্তব্য রাখেন হাসান আহমদ খান, কয়েস আহমদ, আফতাব, উদ্দিন, হারিস উদ্দিন, আব্দুর রাজ্জাক, রফিক উদ্দিন প্রমুখ।








