বিয়ের প্রতিশ্রুতিতে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণ!
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় কথিত প্রেমিক ফজলুল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতের মাধ্যমে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল হক ধুনটের বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, ওই নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে ফজলুল হকের সঙ্গে প্রেম হয় তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেন ফজলুল।
ওসি সাইদুল আলম জানান, বিদেশফেরত এক নারীর ধর্ষণ মামলায় ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে।








