বিশ্বম্ভরপুরে গাঁজা সেবন করার দায়ে তিনজনকে ৪ মাসের কারাদণ্ড
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা গাঁজা সেবন করার অপরাধে ৪ যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত এর ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
তিনি সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় গাজাঁ সেবন করা অবস্থায় ৩ যুবক কে আটক করে। পরে “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এর আওতায় প্রকাশ্যে গাজাঁ সেবন করার অপরাধে আটক ৩ জনকে ৪ মাস করে কারাদন্ড প্রদান এবং ৩০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় বিশ্বম্ভরপুর থানার পুলিশ ও সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর সদস্যবৃন্দ মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত এর ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ এর সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলায় মাদক নিমূলে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছাড় দেয়া হবে না।








