বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় যুবদল নেতার দোয়া মাহফিল
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম ও সফল নারী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন সিলেট মহানগর যুবদল সহ-সাধারন সম্পাদক সজিবুর রহমান রুবেল।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর খাসদবীর মদনী জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সুয়েব আহমদ, মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক নাজির আহমদ, সেচ্ছাসেবক দল নেতা মুশাহিদ আলী, মহানগর বিএনপির সদস্য জায়েদ আহমদ, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী স্বপন, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য আমির আলী, যুবদল নেতা ইমন আহমদ, রাজু আহমদ, ছাত্রদল নেতা ফাহিম আহমদ, সুলতান আহমদ, ইসলাম, সাইদুল প্রমূখ।








